Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

মুখোমুখি অ্যাটলেটিকো মাদ্রিদ ও চেলসি

সপ্তাহ ঘুরে আজ (মঙ্গলবার) আবারো মাঠে গড়াচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। বাংলাদেশ সময় রাত দুইটায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইংলিশ ক্লাব চেলসি। একই সময়ে নক আউট মিশন শুরু করছে জার্মানির বায়ার্ন মিউনিখও। রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে বাভারিয়ানদের আতিথ্য দেবে ইতালিয়ান প্রতিনিধি লাৎসিও।

লাৎসিওর সামনে অচেনা বার্য়ান। কারণ চ্যাম্পিয়ন্স লিগের ২১ বছরের পথচলায় এই প্রথম জার্মান ক্লাবের মুখোমুখি হবে তারা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৭ ম্যাচে ১৬ জয়ে, অবিশ্বাস্য রেকর্ড সঙ্গী করে নামছে বাভারিয়ানরা। লাৎসিওর হোম ম্যাচ হলেও পরিসংখ্যান কথা বলছে চ্যাম্পিয়নদের হয়ে। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে ইতিলিয়ান কোনো ক্লাবের সাথে পাঁচ অ্যাওয়ে ম্যাচে অপরাজেয় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

যদিও ক্লাব বিশ্বকাপ জয়ের পর সময়টা ভালো যাচ্ছেনা লেভানডোস্কিদের। বুন্দেসলিগায় শেষ দুই ম্যাচেই পয়েন্ট খুইয়ে রোমে যাচ্ছে জার্মান জায়ান্টরা। করোনামুক্ত না হওয়ায় হোটেলেই থাকতে হচ্ছে থমাস মুলারকে। ইনজুরিতে ছিটকে গেছেন করেন্তিন তোলিসো।

অপরদিকে, করোনা পরিস্থিতিতে যুক্তরাজ্য থেকে স্পেনে ঢোকার নিষেধাজ্ঞা থাকায়, অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে, চেলসিকে খেলতে হবে বুখারেস্টের অ্যারেনা নাশিওনালে। জার্মান মাস্টার মাইন্ড থমাস টুখেল, লন্ডনে পা রাখার পর থেকেই যেন হারতে ভুলে গেছে ব্লুরা। টুখেলের অধীনে ইপিএলের ছয় ম্যাচে অপরাজেয়।

তবে ছয় মৌসুম পর, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর গন্ডি পেরুনোর মিশনে অ্যাটলেটিকো পরীক্ষায় উতরাতে হবে চেলসিকে। রক্ষণে থিয়াগো সিলভার না থাকা, আরো কঠিন করে তুলেছে, প্রথম লেগের অ্যাওয়ে ম্যাচের হার্ডল। শতভাগ ফিট দুই মিডফিল্ডার, কাই হাভার্টজ ও ক্রিস্চিয়ান পুলিসিচই, স্বস্তির নাম সফরকারীদের জন্য।

সিমিওনের অধীনে টুর্নামেন্টের নক আউট স্টেজে ১৩ হোম ম্যাচে অপরাজেয়র, ঈর্ষণীয় রেকর্ড থাকলেও আপাতত তা কাজে আসছেনা অ্যাটলেটিকোর। সাথে হেক্টর হেরেরার কোভিড পজেটিভের পর হোসে গিমেনেজ ও ইয়ানিক কারাসকোর ইনজুরি, বদলে দিচ্ছে সিমিওনের প্রতিপক্ষ বধের ছক।

সংশ্লিষ্ট খবর

Back to top button