Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিজ্ঞান ও প্রযুক্তি

চুরি যাওয়া মোবাইলের অবস্থান শনাক্ত নিমিষেই

নিজের মোবাইল চুরি হওয়ার আক্ষেপ থেকে মোবাইল অ্যাপ ‘থিফ গার্ড’ বানিয়ে ফেলেছেন সাইদুর রহমান নামে এক প্রযুক্তি উদ্যোক্তা। দেশের যে কোন জায়গায় চুরি যাওয়া মোবাইলের অবস্থান শনাক্ত করা যাবে নিমিষেই। অ্যাপটি ব্যবহারে বছরে গ্রাহককে দিতে হবে ৩৫০ টাকা। শিগগিরই বাজারে আসছে অ্যাপটি।

প্রযুক্তি বিশেষজ্ঞরাও বলছেন, অ্যাপটির ফিচারগুলো আন্তর্জাতিক মানের। তবে, আরো যাচাইবাছাই করে গ্রাহকবান্ধব করার পরামর্শ তাদের।

১৩ টি ফিচারের এই অ্যাপ বাজারে আনছে আইটি কোম্পানি সফটালোজি। থিফগার্ড ডট কম থেকে ডাউনলোড করে শুরুতে ইউজার নাম, মোবাইল নম্বর, ইমেইল, পাসওয়ার্ড দিয়ে অ্যাপ চালু করতে হবে। যে কেউ আপনার মোবাইলে ভুল পাসওয়ার্ড দিতে চাইলেই বেজে উঠবে অ্যালার্ম।

চাইলেই কেউ সিম খুলতে বা মোবাইল বন্ধ করতে পারবে না। উল্টো মোবাইল ফোনটি স্বয়ংক্রিয়ভাবে ছবি ও লোকেশন পাঠিয়ে দিবে আপনার ইমেইলে। প্রথমিকভাবে অ্যান্ড্রয়েট ৭ থেকে ১২ ভার্সনে কাজ করবে অ্যাপটি।

ধীরে ধীরে আইফোনে ব্যবহার উপযোগী করতে চান উদ্যোক্তারা। এ জন্য কাজ করছে একটি টিম। ব্যবহারকারীদের সমস্যা সমাধানে রয়েছে কল সেন্টার।

সংশ্লিষ্ট খবর

Back to top button