Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

‘জলধি তরুণ লিখিয়ের খোঁজে-২০২১’ অনুষ্ঠিত

সারাদেশে ত্রিশ বছরের কম বয়সী তরুণ লিখিয়েদের তুলে আনার অভিপ্রায়ে প্রকাশনা সংস্থা জলধি ও জলধি সাহিত্য পত্রিকার যৌথ উদ্যোগে ‘জলধি তরুণ লিখিয়ের খোঁজে’ নামে প্রতিভা অন্বেষণ কার্যক্রমের আয়োজন করা হয় ২১ ফেব্রুয়ারি।

৩৫০ জন তরুণ লিখিয়ের মধ্য থেকে তিন ধাপে বাছাইয়ের মাধ্যমে গল্প ও কবিতা বিভাগে মোট ৩০ জনকে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট, সনদ ও বই তুলে দেন সম্মানীত অতিথিরা। দুই বিভাগে তিনজন করে মোট ছয়জনকে ‘সেরা তিন লিখিয়ে’ ক্যাটাগরিতে জন প্রতি পাঁচ হাজার টাকার বই, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেয়া হয়।

এসময় কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘জলধি’র এ আয়োজন স্বচ্ছতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো। কোন লেখকের নাম না থাকায় বিচারকার্য সম্পাদন করতে গিয়ে শুধু লেখার মানকেই বিচার করেছি। আশা করি জলধি সারা বাংলাদেশের তরুণদের মধ্যে যে জাগরণ তুললো তা অব্যাহত রাখবে।’

  ইকবাল গ্রেফতার 780x470 4

রাজধানীর কাঁটাবনে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গবেষক ড.তপন বাগচী, কথা-সাহিত্যিক মুম রহমান, কথা-সাহিত্যিক রেজাউল করিমসহ অন্যান্য আরও অনেকে। এসময় তরুণদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করে শোনান কথা-সাহিত্যিক পাপড়ি রহমান।

সংশ্লিষ্ট খবর

Back to top button