Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

বিশ্বে আক্রান্ত ১১ কোটি ২২ লাখ, মৃত্যু ২৪ লাখের বেশি

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ২২ লাখ ৫৮ হাজার ৯১৭ জন এবং মৃত্যু হয়েছে ২৪ লাখ ৮৫ হাজার ২৯৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ কোটি ৭৭ লাখ ৮৪ হাজার ৬৮৩ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন দুই কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৩০৭ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১২ হাজার ৫৯০ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১০ লাখ ১৫ হাজার ৮৬৩ জন এবং মারা গেছেন এক লাখ ৫৬ হাজার ৪৯৮ জন। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি এক লাখ ৯৭ হাজার ৫৩১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৭ হাজার ২৭৬ জনের।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৭৭ হাজার ৩৩০ জন। ভাইরাসটিতে মারা গেছে ৮৩ হাজার ৬৩০ জন। আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ লাখ ২৬ হাজার ১৫০ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ২০ হাজার ৭৫৭ জন।

এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।

সংশ্লিষ্ট খবর

Back to top button