Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ইউরোপআন্তর্জাতিক

সুইজারল্যাল্ডে, ব্যতিক্রর্মী কর্মসূচির মধ্য দিয়ে, ভাষা দিবস পালন

ব্যতিক্রর্মী কর্মসূচির মধ্য দিয়ে, সুইজারল্যাল্ডের জুরিখ বাংলা স্কুলে ভাষা দিবস পালিত হয়েছে। বাংলাদেশ সময়ের সাথে মিল রেখে, রাত ১২ টা এক মিনিটে জুরিখের এ দিবসের কর্মসুচি শুরু হয়। প্রবাসী বাংলাদেশী শিশুদের সেখানে সম্পৃক্ত করা হয়েছে। আর এতে করে শিশুরা ভাষা দিবসের ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

করোনা বিধিতে ৫ জনের বেশী সমাবেশ করার কোন সুযোগ সুইজারল্যান্ডে নেই। তাই, একুশের প্রথম প্রহরে ভার্চুয়ালী বাংলাদেশের সময়ের সাথে মিল রেখে, বাংলা স্কুল জুরিখ তাদের ঘোষিত কর্মসূচি, শিশুদের আঁকা শহিদ মিনারের ছবি, তাদের পড়ার টেবিলে রেখে, ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। শিশুদের সাথে যুক্ত হন, তাদের অভিভাবকরাও। এটি একটি ব্যতিক্রমী কর্মসূচি।

এমন একটি কর্মসূচি দিয়ে, সারাবিশ্বে জড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশী শিশুদের,  মহান এ দিবসটিতে সম্পৃক্ত করা সহজেই সম্ভব বলে জানালেন, প্রবাসী বাংলা শিক্ষিকারা।

জুরিখের ডাউন ডাউনের প্রধান সড়কে, শিশু কিশোরদের আঁকা শহীদ মিনার সম্মিলিত বিলবোর্ড আগে কখনই দেখা যায়নি। করোনাকালে শিশু কিশোরদের অক্লান্ত পরিশ্রমে এটি সম্ভব হয়েছে এবং এটি একটি বড় অর্জন,যেখানে লাখো মানুষ দেখছেন এবং জানছেন এ দিবসটি সম্পর্কে।

আজ সারাদিন জুরিখের অস্থায়ী শহিদ মিনার উন্মুক্ত রয়েছে শ্রদ্ধা নিবেদনের জন্য। করোনার জরুরী আইন এবং স্বাস্থ্যবিধি মেনে, সেখানে গিয়ে সবাই ভাষা শহীদের শ্রদ্ধা নিবেদন করছেন।

সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশীদ বেপারী সহ কমিউনিটি নেতৃবৃন্দের অনেকেই, মধ্যরাতেই শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বাংলাটিভি/আন্তর্জাতিক

সংশ্লিষ্ট খবর

Back to top button