Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগহেলথ টিপস

দেশে করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৫০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৩৪২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৫০ জন। মোট শনাক্ত হলেন ৫ লাখ ৪৩ হাজার ২৪ জন। একইসময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২৪ জন, দেশে এখন পর্যন্ত করোনা থেকে এখন পর্যন্ত সুস্থ হলেন চার লাখ ৯০ হাজার ৮৯২ জন।

শনিবার ( ২০ ফেব্রুয়ারি) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্তের হার তিন দশমিক ১৪ শতাংশ,শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৪০ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহীত হয়েছে ১১ হাজার ২২টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ১৪৮টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে পুরুষ ৩ জন, আর নারী ২ জন। বয়স বিবেচনায় তাদের মধ্যে ষাটোর্ধ্ব চার জন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন চারজন, আর বাড়িতে মারা গেছেন একজন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৩৫৯ জন আর ছাড় পেয়েছেন ৪২ জন। ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে যুক্ত হয়েছেন ৩৩৫ জন, আর ছাড় পেয়েছেন ২৭ জন।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button