Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিআন্তর্জাতিকবানিজ্য সংবাদ

হয়রানি বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা

কঠোর পরিশ্রম,সততা ও একনিষ্ঠতাই পারে একজন মানুষকে সাফল্যের দোঁড় গোড়ায় পৌঁছে দিতে। সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশের এমনই একজন সফল প্রবাসী, তরুণ ব্যবসায়ী সাইফুল মোল্লা।
বরিশাল বিভাগের ঝালকাঠির সাইফুল মোল্লা।  ভাগ্য পরিবর্তনের আশায়, ২০১২ সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে, শুরু করেন গার্মেন্টস ব্যবসা।

মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করেন, বাংলাদেশি পোশাক শিল্পকে বানিজ্যিকভাবে সাড়া বিশ্বে ছড়িয়ে দেয়া।  মাত্র নয় বছরে পরিচিতি লাভ করেন একজন সফল গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে। কঠোর পরিশ্রম এর মাধ্যমে বর্তমানে সাইফুল মোল্লা আমিরাতের শারজাহ ও আজমান প্রদেশে, তিনটি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী। তার প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশিরা কর্মরত আছেন।

তরুন এই ব্যবসায়ী জানান, করোনাকালীন সময়ে  আমিরাত সরকার বাংলাদেশীদের ভিজিট ভিসায় আমিরাতে গিয়ে, পরবর্তীতে স্থায়ী ভিসা ব্যবস্থার যে সুযোগ দিয়েছিলো, তারা তা ভোগ করতে পারছেন না, বাংলাদেশের এয়ারপোর্টের কিছু অসাধু কর্মীর কারনে।
ভিসা সংক্রান্ত সমস্যা সমাধান ও এয়ারপোর্টে হয়রানি বন্ধ করা গেলে, আরো বেশি বাংলাদেশীদের কর্মসংস্থা্নের সুযোগ করতে পারবেন বলে জানান, সাইফুল মোল্লা। এই ব্যাপারে সরকারের বিশেষ সুদৃষ্টি চেয়েছেন তিনি।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button