
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৩২৯ জন।নতুন করে শনাক্ত ৩৯১ জনসহ আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪২ হাজার ২৬৮ জন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬৭৮ জনসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ৯৩২ জন।
২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৪৭২টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজাত ৬০৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৯ লাখ ৮ হাজার ২৫৭টি।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১২ পুরুষ, নারী ৩ জন। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে নয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৩ জন ও আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ১০২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৯ হাজার ৯৪৪ জন।
বাংলাটিভি/শহীদ



