Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্যআওয়ামী লীগরাজনীতিহেলথ টিপস

একাদশ দিনে ভ্যাকসিন নিলেন অর্ধশত বিদেশী কূটনীতিক

আলজাজিরার মতো একটি সংবাদমাধ্যম এতো মিথ্য ও বানোয়াট তথ্য বলতে পারে যার জন্য তাদের লজ্জা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

দুপুরে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনার টিকা গ্রহণ শেষে এই মন্তব্য করেন তিনি। এদিকে, প্রায় অর্ধশত বিদেশী কূটনীতিক করোনার টিকা নিয়েছেন।

সকালে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের করোনার টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়।  প্রায় অর্ধশত বিদেশী কূটনীতিক এতে টিকা নেন।
টিকা নেয়া শেষে করোনা প্রতিরোধে বাংলাদেশের কার্যক্রমের প্রশংসা করেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনও এ সময় করোনার টিকা নেন।  পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
বাংলাদেশকে অসুবিধায় ফেলতে একটি গণমাধ্যম বিভিন্ন সময়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে বলেও অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময়, সবাইকে ভ্যাকসিনের আওতায় আনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button