Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদবাংলাদেশ

দেশের অর্থনীতিতে অবদান রাখছে নারী উদ্যোক্তারা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিন দিনই বাড়ছে নারী উদ্যোক্তাদের উপস্থিতি।  ফেসবুককে মাধ্যম হিসেবে ব্যবহার করে স্বল্প পুঁজিতেই উদ্যোক্তা হয়ে উঠছেন নারীরা।  ব্যবসার পাশাপাশি, নিজেদের অনলাইন প্লাটফর্মও গড়ে তুলছেন এই উদ্যোক্তারা। সরকারী পৃষ্ঠপোষকতা পেলে নারীভিত্তিক এই ব্যবসায়ী প্লাটফর্মগুলো দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

করোনা মহামারীতে জনপ্রিয় হয়ে উঠেছে ফেসবুকভিত্তিক অনলাইন ব্যবসা।  এতে পুরুষের পাশাপাশি, ঝুকছেন  নারীরাও।  নেট দুনিয়ায় ক্রমশঃ জনপ্রিয় হয়ে ওঠা ব্যবসায় নারীরা গড়ে তুলেছেন নিজেদের প্লাটফর্ম। সম্প্রতি এমনি একটি অনলাইনভিত্তিক ব্যবসায়ী গ্রুপ ওমেন এন্টারপ্রেইনার অব বাংলাদেশ- ওয়েব আয়োজন করে নারী উদ্যোক্তা মেলার।

X

ভার্চুয়াল জগতে আত্মপ্রকাশ করা নারী উদ্যোক্তারা মেলায় পসরা সাজান নিজেদের তৈরি নানা পন্য নিয়ে।  তিন দিনব্যাপী  এ মেলায় অংশ নেয় ৩৪টিরও বেশি প্রতিষ্ঠান।

নারী উদ্যোক্তাদের কেউ  গয়না-পোশাক, আবার কেউবা বিক্রি করছেন হাতে তৈরি নানা খাবার। দেশীয় সংস্কৃতিকে ধরে রাখতে তাঁত, জামদানীর মত পোশাক নিয়েও কাজ করছেন অনেকেই।

O

ব্যস্ততা, সময়ের অভাব কিংবা যানজটসহ নানা কারণেই শপিং মলে না গিয়ে অনলাইনেই পছন্দের পন্যটি খুঁজে নেন অনেকেই।  ঘরে বসে অর্ডার করলেই, সে পণ্যটি পৌঁছে দিচ্ছেন এই উদ্যোক্তারা।

 

P

ঘরে বসে নিজেদের সৃজনশীলতাকে জানান দিতে নারীদের নিয়ে ওমেন এন্টারপ্রেইনার অব বাংলাদেশ গড়ে তোলেন রূপা আহমেদ।  সরকারী পৃষ্ঠপোষকতা পেলে, তার মত অনেক উদ্যোক্তাই দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন বলে মত দেন তিনি। নিজেদের তৈরি পণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানী করার প্রত্যাশাও জানান, এই উদ্যোক্তা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button