Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপে

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের জয়ের দেখা পেলো লিভারপুল। দলের মূল দুই তারকা মোহাম্মদ সালাহ ও সাদিও মানের গোলে জার্মানির ক্লাব লাইপজিগকে হারিয়ে শেষ আটের পথে একধাপ এগিয়ে গেলো অলরেডস। আরেক হাইভোল্টেজ ম্যাচে হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপে। তাতে ঘরের মাঠে বার্সেলোনাকে ৪-১ গোল হারিয়ে, শেষ আটের পথে একধাপ এগিয়ে গেলো প্যারিস সেইন্ট জার্মেই।

ইনজুরির কারণে মেসির সাথে নেইমারের দ্বৈরথ দেখতে না পারার যে হতাশায় ডুবেছিলেন ফুটবল ভক্তরা, তাদের সেই আক্ষেপ ঘুচিয়ে দিলেন কিলিয়ান এমবাপে। ন্যু ক্যাম্পেই পূরণ করলেন হ্যাটট্রিক।

যদিও হাইভোল্টেজ ম্যাচের লাগামটা লিওনেল মেসির চমকে টেনে ধরে বার্সেলোনা। এখানেই শেষ, এরপর আর ম্যাচে ফেরার কোনো সুযোগই পায়নি স্বাগতিকরা। ৩২ এবং ৬৫ মিনিটে পরপর দুই গোল করে দলকে এগিয়ে নেয়ার পাশাপাশি বড় জয়ের পথ দেখান, এই ফ্রেঞ্চ স্ট্রাইকার।

মাঝে একটি গোল করেন ক্যান, আর ৮৫ মিনিটে হ্যাটট্রিক করে নেইমারের অভাবটা মাটি চাপা দেন এমবাপে। পিএসজির জার্সিতে নকআউট পর্বে আগের নয় ম্যাচে করেন এক গোল। এবার এক ম্যাচেই তিনবার জালের দেখা। আগামী ১০ মার্চ পিএসজির মাঠে অতিথ্য নেবে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

অপর ম্যাচে, লাইপজিগের বিপক্ষে জোড়া গোলের জয় পেয়ে, লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার পথটাই যে শুধু সহজ হলো লিভারপুলের তা-নয়, ইপিএলে ধুঁকতে থাকা দলটিকে যেন ফিরে এলো প্রাণ। একটি করে গোল করেন আক্রমণভাগের দুই তারকা মোহাম্মদ সালাহ ও সাদিও মানে।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button