Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন

চতুর্থধাপে ৫৫টি পৌরসভায় নিবার্চন কাল

চতুর্থধাপে ৫৫টি পৌরসভায় নিবার্চন কাল (রোববার)। এসব পৌরসভায় অধিকাংশেই ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

জেলা নির্বাচন অফিস থেকে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ভোটের সরঞ্জাম নিয়ে যান। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনী এলাকাগুলোতে, প্রতিটি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এ ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের ১৬৭টি মোবাইল ও ৫৫টি স্ট্রাইকিং ফোর্স, একশ ৬৭টি র‌্যাবের টিম, প্রত্যেক পৌরসভায় গড়ে দুই প্লাটুন বিজিবি ও উপকূলীয় এলাকায় এক প্লাটুন কোস্টগার্ড মোতায়েন রয়েছে। এ ছাড়া ৫০০ একজন নির্বাহী ও ৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকছেন।

এবার ৫৫টি পৌরসভায় মেয়র পদে ২২১ জন, সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৭৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button