Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়াযুক্তরাষ্ট্র

টানা চার সপ্তাহ ধরে বিশ্বে করোনায় আক্রান্ত কমেছে

টানা চার সপ্তাহ ধরে বিশ্বে করোনায় আক্রান্ত কমেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত সপ্তাহে বিশ্বজুড়ে ৩১ লাখ শনাক্ত হয়েছে যা তার আগের সপ্তাহের তুলনায় ১৭ শতাংশ কম। গত বছরের অক্টোবরের পর গত সপ্তাহেই, বিশ্বে সবচেয়ে কম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে, আগের সপ্তাহের চেয়ে ১৯ শতাংশ কম শনাক্ত হয়। বিশ্বের সব দেশ ও অঞ্চলের মধ্যে এক সপ্তাহের ব্যবধানে শনাক্ত সবচেয়ে বেশি কমেছে আফ্রিকায়।

যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের করোনার নতুন ধরনসহ অন্তত ৯শ ৪৪টি নতুন ধরন পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে। এ তথ্য জানিয়েছে মার্কিন রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি। করোনা ঠেকাতে ফ্রান্সে, এক জুন পর্যন্ত বিধি নিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে।

এদিকে, প্রথম ইউরোপীয় দেশ হিসেবে আগামী সপ্তাহ থেকে রাশিয়ার স্পুটনিক ফাইভ ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিয়েছে হাঙ্গেরি।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ৯৯৮ জন এবং মৃত্যু হয়েছে ২৩ লাখ ৪৯ হাজার ১৭১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৯২ লাখ ৯৭ হাজার ৪৭৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৭৭ লাখ ৯৯ হাজার ৯৪৬ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৭৯ হাজার ৭৭২ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি আট লাখ ৫৮ হাজার ৩০০ জন এবং মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ২৮০ জন। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৯৬ লাখ দুই হাজার ৩৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ৩৩ হাজার ৫৮৮ জনের।

সংশ্লিষ্ট খবর

Back to top button