Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়াযুক্তরাষ্ট্র

করোনা: বিশ্বে একদিনে ৯ হাজারের বেশি মৃত্যু, সোয়া ৪লাখ শনাক্ত

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৯ হাজারের বেশি রোগির মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ২৩ লাখ ৩৬ হাজার। এছাড়া নতুন সোয়া ৪ লাখ আক্রান্তসহ মোট সংক্রমণের সংখ্যা দাড়ালো ১০ কোটি ৭০ লাখ ৫ হাজার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, বিশ্বে করোনায় মোট সুস্থ হয়েছেন, ৭ কোটি ৮৯ লাখ ৯৭ হাজার মানুষ। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৭৭ লাখ মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৬ হাজারের বেশি।

ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৮ লাখ ৪৭ হাজার এবং মোট মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার রোগি।  ব্রাজিলে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত ৯৫ লাখ ৫০ হাজার,আর মৃত্যুবরণ করেছে ২ লাখ ৩২ হাজার। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৯৫ লাখ ৫০ হাজার ৩০১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ৩২ হাজার ২৪৮ জনের।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ৮৩ হাজার ১৯৭ জন। ভাইরাসটিতে মারা গেছে ৭৭ হাজার ৬৮ জন। আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ লাখ ৫৯ হাজার ৭৮৪ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ১২ হাজার ৭৯৮ জন।

এছাড়াও আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এরমধ্যে বাংলাদেশের অবস্থান ৩২তম।

শহীদ মোহাম্মদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button