Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

দুবার এগিয়ে গিয়েও সমতায় ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও পূর্ণপয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। এভারটনের সাথে ৩-৩ সমতায় ড্র করেছে তারা। এ ড্রয়ে ২৩ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানইউ।

দ্যা বাসবি বেইবস, ১৯৬২ সালে জার্মানিতে বিমান দুর্ঘটনায় নিহত খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে এভারটনের বিপক্ষে ম্যাচ শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের। এডিনসন কাভানি এবং ব্রুনো ফার্নান্দেজের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। তবে বিরতির পরপরই, এভারটনকে সমতায় ফেরান ডুকুরে ও রদ্রিগেজ।

৭০ মিনিটে অলরেডদের আবরো এগিয়ে নেন মিডফিল্ডার ম্যাকটমিনে। নিশ্চিত জয়ের দিকে যাওয়া সোলশায়ার শিষ্যরা, ম্যাচের ইনজুরি সময়ে আচমকা গোল হজম করে পয়েন্ট হারায়।

এদিকে, স্প্যানিশ লা লিগায় হুয়েস্কার বিপক্ষে পিছিয়ে পরেও, রাফায়েল ভারানের জোড়া গোলে জয় তুলে নেয় লিয়াল মাদ্রিদ।

সংশ্লিষ্ট খবর

Back to top button