Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্যজনদুর্ভোগহেলথ টিপস

দেশে করোনায় ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৪৮৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৩ জনের মৃত্যু। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ১৭৫ জনের। নতুন করে ৪৮৫ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৩০ জন।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৯১৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৩ দশমিক ১৮ শতাংশ।  শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫২ শতাংশ।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে নয় জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন এবং ৪১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন রয়েছে।গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭২ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৭ জন।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button