Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

নাভালনির সাড়ে তিন বছরের কারাদণ্ড

রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে দুই বছর আট মাসের কারাদণ্ড দিয়েছেন মস্কোর একটি আদালত। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার সহযোগীরা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, এমন অভিযোগ তোলা নাভালনি ২০১৪ সালের একটি মামলায় প্যারোল লঙ্ঘনের দায়ে ১০ মাস ধরে গৃহবন্দী ছিলেন।

এ জন্য আদালতের দেয়া মোট সাড়ে তিন বছরের কারাদণ্ডাদেশ থেকে দশ মাসের গৃহবন্দী অবস্থা বাদ দেয়া হয়। ফলে তাকে কারাভোগ করতে হবে দুই বছর আট মাস। গত কয়েক সপ্তাহ থেকে রাশিয়ার বিরোধী দলীয় নেতা নাভালনি আলেক্সির সমর্থকরা তার মুক্তির দাবীতে বিক্ষোভ করে আসছেন।

সেই বিক্ষোভ থেকে প্রায় ৫ হাজারের বেশি নাভালনি সমর্থককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুতিনবিরোধী এই নেতাকে মুক্তির দাবিতে শুরু থেকেই সোচ্চার পশ্চিমা দেশগুলো।

সংশ্লিষ্ট খবর

Back to top button