Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপযুক্তরাষ্ট্র

বিশ্বে আক্রান্ত ১০ কোটি ৩৯ লাখ, মৃত্যু প্রায় সাড়ে ২২ লাখ

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ১০ কোটি ৩৯ লাখ। রোগি মৃত্যু ছাড়িয়েছে ২২ লাখ ৪৭ হাজার।আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৭ কোটি ৫৭ লাখের বেশি।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৭ লাখের মতো, আর মৃত্যুর সংখ্যা বেড়ে ৪ লাখ ৫৪ হাজার। দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯২ লাখ ৩০ হাজার, মৃত্যু ২ লাখ ২৫ হাজার। মৃত্যু বিবেচনায় মেক্সিকোর অবস্থান তৃতীয় আর ভারত চতু্র্থ।

আক্রান্ত ও মৃত্যুর হিসেবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৮ লাখ ৩৫ হাজার ৭৮৩ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ছয় হাজার ৫৬৪ জন।

এছাড়া, আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এছাড়া বাংলাদেশের অবস্থান ২৭তম।

সংশ্লিষ্ট খবর

Back to top button