Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

৩-১ গোলে লিভারপুলের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহামকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। আরেক ম্যাচে ব্রাইটনের কাছে ১-০ গোলে হেরেছে টটেনহাম হটর্স্পার। এদিকে, স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওকে তারা হারিয়েছে ২-১ গোল ব্যবধানে।

ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে জয় পেলেও কঠিন পরীক্ষাই দিতে হয়েছে মেসিদের। ২০ মিনিটে লিওনেল মেসির গোলে লিড নেয় বার্সা। ৪৯ মিনিটে জর্ডি আলবার আত্মঘাতী গোলে সমতায় ফেরে অ্যাথলেটিক।

৭৪ মিনিটে ওসমান ডেম্বেলের পাস থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন অ্যান্তনিও গ্রিজম্যান। এ জয়ে টেবিলের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে কাতালানরা। ইংলিশ প্রিমিয়ার লিগে, প্রথমার্ধে ছন্দহীন থাকে লিভারপুল।

বিরতির পর মোহামেদ সালাহর জোড়া গোলে ওয়েস্টহাম ইউনাইটেডকে হারালো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। আরেক ম্যাচে, ব্রাইটনের কাছে এক গোলে হেরেছে টটেনহাম হটর্স্পার।

সংশ্লিষ্ট খবর

Back to top button