
টটেনহ্যামকে ৩-১ গোলে হারিয়ে জয় পেয়েছে লিভারপুল। এ জয়ে, ২০ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার চারে উঠে এসেছে ইয়ুর্গেন ক্লপের দল।
ঘরের মাঠে ম্যাচের শুরুতেই ভিএআরের সিদ্ধান্তে সনের গোল বাতিল হওয়ায় টটেনহ্যামের সুযোগ হাত ছাড়া হয়ে যায়, তবে হয় প্রথমার্ধের শেষভাগে এসে সাদিও মানের সহায়তায় লিভারপুলকে এগিয়ে দেন স্ট্রাইকার রবার্তো ফিরমিনো।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আলেকজান্ডার আর্নল্ডের গোলে, লিড দ্বিগুণ করে অলরেডরা। তবে পরের মিনিটেই গোল করে টটেনহ্যামকে ম্যাচে ফেরান ডাচ মিডফিল্ডার হয়বিয়ার্গ। ৬৫ মিনিটে সাদিও মানের গোলে ৩-১ এর জয়ে মাঠ ছাড়ে লিভারপুল।



