Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্যজনদুর্ভোগহেলথ টিপস

শিশুখাদ্যে টেস্টিং সল্টে স্বাস্থ্যঝুঁকি

চিপস, নুডলসসহ বিভিন্ন খাবারের স্বাদ বাড়াতে টেস্টিং সল্টসহ বিভিন্ন রাসায়নিক উপাদানের ব্যবহার বাড়ছে দিন দিন। বিশেষজ্ঞদের মতে এসব রাসায়নিক উপাদানযুক্ত খাদ্য শিশুদের মেধা বিকাশকে ব্যাহত করার পাশাপাশি যে কোন বয়সের মানুষের দেহে নানা রকম জটিলতা সৃষ্টি করতে পারে। তাই স্বাস্থ্যঝুঁকি এড়াতে খাদ্যে টেস্টিং সল্টসহ কোন ধরণের রাসায়নিক উপাদান ব্যবহার না করার পরামর্শ তাদের।

চিপস, নুডলসসহ নানা রকম শিশুখাদ্যকে মুখরোচক করতে দেয়া হয় টেস্টিং সল্ট বা স্বাদ লবণের মত বিভিন্ন রাসায়নিক পদার্থ। যার কোন পুষ্টিগুণতো নেইই বরং মাত্রাতিরিক্ত ব্যবহারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ।

অতিমাত্রায় রাসায়নিক উপাদান মেশানো এসব খাবারে অভ্যস্ত হয়ে পড়ছে শিশু-কিশোররা।  টেস্টিং সল্ট মানব দেহের জন্য ক্ষতিকর হলেও রয়েছে সচেতনতার অভাব। সন্তানের পছন্দকে প্রাধান্য দিতে অনেকেই জেনে কিংবা না জেনেই মুখে  তুলে দিচ্ছেন  ক্ষতিকারক এ উপাদান মেশানো খাবার।

এ জাতীয় খাবারে অতিমাত্রায় আসক্তি হলে শিশুদের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা । বিশেষজ্ঞদের মতে, শুধু শিশুরাই নয় নিয়মিত মনো সোডিয়াম গ্লুটামেট সমৃদ্ধ  খাবার গ্রহনে যে কোন বয়সের মানুষের দেখা দিতে পারে নানা রকম স্বাস্থ্য জটিলতা।

শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও সুস্থ জীবন যাপনে সব ধরণের রাসায়নিক মেশানো খাবার গ্রহণ থেকে বিরত রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button