Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়াযুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে সংক্রমণ ১০ কোটি ছাড়ালো

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ছাড়ালো ১০ কোটি। আর রোগিমৃত্যুর সংখ্যা বেড়ে প্রায় সাড়ে ২১ লাখ। ভাইরাস নিয়ন্ত্রণে কারফিউয়ের প্রতিবাদে উত্তাল নেদারল্যান্ডস। টানা বিক্ষোভের তৃতীয় দিনে, আইনশৃংখলা বহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এদিকে, কোভিড-১৯ বিপর্যস্ত ইতালিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে, মোট সংক্রমণ শনাক্তের সংখ্যা বেড়ে এখন ১০ কোটি ২ লাখের বেশি। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রাণহানি সাড়ে ২১ লাখের মতো। আর সুস্থ হয়েছেন ৭ কোটি ২২ লাখের বেশি মানুষ।

প্রাণঘাতি এই রোগের প্রাদুর্ভাব দ্বিতীয় দফা বাড়ে শীতে মৌসুমে এসে। সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টায় বিভিন্ন দেশ এরইমধ্যে ফের লকডাউনে গেছে।

এদিকে, করোনা ঠেকাতে নেদারল্যান্ডসে জারি করা কারফিউ উপেক্ষা করে তিনদিন খরে রাজপথে বিক্ষুব্ধ জনতা। বিভিন্ন জায়গায় ভাংচুর অগ্নিসংযোগ করেছে তারা। এসব ঘটনায় আড়াইশ’র বেশি আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস ছুঁড়েছে পুলিশ।

বিক্ষোভের ঘটনার নিন্দা জানিয়ে একে সন্ত্রাসী কার্যক্রম বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম দেশটিতে এমন বিশৃঙ্খলা দেখা গেছে। নেদারল্যান্ডসে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৫৩ হাজারেও বেশি। মৃত্যু সাড়ে ১৩ হাজার।

এদিকে, ইতালিতে কোভিড-১৯ বিপর্যয়ের মুখে, রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, মন্ত্রিসভার বৈঠকের পর প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেবেন কন্তে।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button