Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়াযুক্তরাষ্ট্র

একদিনে সারাবিশ্বে ১৬ হাজারের বেশি মৃত্যু

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৬ হাজারের বেশি রোগির মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ২১ লাখ ১৬ হাজার। এছাড়া নতুন ৭ লাখ আক্রান্তসহ মোট সংক্রমণের সংখ্যা দাড়ালো ৯ কোটি ৮৭ লাখ ৪৬ হাজার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, বিশ্বে করোনায় মোট সুস্থ হয়েছেন ৭ কোটি ৯ লাখ ১৮ হাজার মানুষ। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫৩ লাখ ৯০ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ২৪ হাজারের বেশি।

ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৬ লাখ ৪০ হাজার এবং মোট মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার রোগি।  ব্রাজিলে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত ৮৭ লাখ ৫৫ হাজার, আর মৃত্যুবরণ করেছে ২ লাখ ১৫ হাজার।

অন্যদিকে, বেলজিয়ামে করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে নাগরিকদের ভ্রমণে ২৭শে জানুয়ারি থেকে পহেলা মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সান্ডার ডি ক্রু। ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা থেকে আসা মানুষদের ওপর আরো কড়াকড়ি আরোপ করেছে দেশটি।

টিকার ঘাটতি দেখা দেয়ায় ফ্রান্সের সবচেয়ে বড় টিকা কেন্দ্রে শুক্রবার থেকে টিকা দান কর্মসূচি বন্ধ রয়েছে। কোভ্যাক্স কর্মসূচির আওতায় দরিদ্র ও নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোতে ভ্যাকসিন দিতে ফাইজারের সঙ্গে চার কোটি টিকা নিতে চুক্তি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংশ্লিষ্ট খবর

Back to top button