Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

লিভারপুলের যাত্রা থামালো বার্নলি

অ্যানফিল্ডে লিভারপুলের যাত্রা থামালো বার্নলি। ইংলিশ প্রিমিয়ার লিগের গত রাতের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের হার ১-০ গোল ব্যবধানে। তাতে ঘরের মাঠে ৬৮ ম্যাচের অজেয় যাত্রাও থেমে গেলো।

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযানে, বাজে সময়ের মধ্যদিয়ে যাওয়া দলটির জালে একমাত্র গোলটি করেন অ্যাশলি বার্নস। লিগে টানা পাঁচ ম্যাচে পয়েন্ট হারাল রেডসরা। ড্র তিনটি, হার দুটিতে। এই নিয়ে শেষ চার ম্যাচে তারা গোল করতে ব্যর্থ হলো।

১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি দুইয়ে, এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে লেস্টার সিটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button