Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিআন্তর্জাতিকবানিজ্য সংবাদবাংলাদেশবিশ্ব বানিজ্যযুক্তরাষ্ট্র

শীর্ষ রপ্তানি দেশ হিসেবে বাংলাদেশের জিএসপি পুনর্বিবেচনায় নিতে পারে যুক্তরাষ্ট্র

এদিকে, জো বাইডেন ক্ষমতায় আসায় বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্কে বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না সাবেক কূটনীতিকরা।  তারা মনে করছেন, জো বাইডেনের উদারনীতির কারণে একক শীর্ষ রপ্তানির দেশ হিসেবে বাংলাদেশকে জিএসপি পুনর্বিবেচনায় নিতে পারে যুক্তরাষ্ট্র।  তবে এ জন্য এখনই অর্থনৈতিক এবং কূটনৈতিক তৎপরতা শুরু করা জরুরি বলেও মত দেন তারা। আর, এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি, বেসরকারি উদ্যোগও প্রয়োজন বলে মনে করেন এই কূটনীতিকরা।
অবশেষে, নজিরবিহীন তিক্ততার মধ্য দিয়ে বুধবার আমেরিকার রাষ্ট্র ক্ষমতার রদবদল হলো। ডোনাল্ড ট্রাম্প বিদায় নিলেন এবং নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন জো বাইডেন।  কিন্তু বিশ্বের এক নম্বর পরাশক্তি আমেরিকায় এই ক্ষমতার রদবদলের কোনো প্রভাব আদৌ কি বাংলাদেশের ওপর পড়বে?
এ প্রশ্নের জবাবে- বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে তেমন পরিবর্তন হবে না বলে মত দেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এবং সাবেক পররাষ্ট্র সচিব ওয়ালিউর রহমান।
তারা মনে করেন, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক ইস্যুতে বাইডেন প্রশাসনের অঙ্গীকার বাস্তবায়িত হলে, ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ এর সুফল পাবে। পাশাপাশি, তুলনামূলক উদারনীতির কারণে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারিত হওয়ারও সুযোগ আছে।
আর, এ জন্য আরো সৃজনশীল ও উদ্যোগী হয়ে, এখন থেকেই তৎপরতা চালানোরও পরামর্শ দেন, বিশিষ্ট এ দুই কূটনীতিক।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button