Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্যহেলথ টিপস

ভারতের উপহার ২০ লাখ করোনার টিকা বাংলাদেশে এসেছে

ভারতের দেয়া উপহার ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন নিয়ে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইট ঢাকায় পৌঁছেছে ।বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী এসব টিকা তুলে দিবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে ।

বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, টিকাগুলো বিমানবন্দর থেকে সরাসরি তেজগাঁওয়ে ইপিআইয়ের স্টোরেজে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে সংরক্ষণ করা হবে।

ঢাকা জেলার সিভিল সার্জন আবু হোসেন মো. মইনুল আহসান বলেন, তেজগাঁওয়ের ইপিআইয়ের গুদামঘরে টিকা সংরক্ষণ করা হবে। আমাদের ৫০ লাখ ভ্যাকসিন রাখার সক্ষমতা আছে। ইতোমধ্যে দুটি ফ্রিজার খালি করা হয়েছে। প্রতিটি ফ্রিজারে ২০ লাখ ভ্যাকসিন রাখা যায়।

বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, টিকা আসার পরপরই ভ্যাকসিন কর্মসূচি শুরু করে দেওয়া হবে।

আগামী ২৭ অথবা ২৮ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ‘ড্রাই রান’ বা মহড়া শুরুর মাধ্যমে দেশে করোনা টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মানান। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেশে করোনাভাইরাসের টিকা জাতীয়ভাবে শুরু হবে।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button