Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাঅন্যান্য

কুস্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতায় উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। রানার্সআপ  হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

প্রতিযোগিতার পুরুষ বিভাগে বাংলাদেশ আনসার ৮টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হওয়া বাংলাদেশ সেনাবাহিনী পেয়েছে ১টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক।

বিকেলে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার। এসময় ফেডারেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button