Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

পারলো না লিভারপুল, সুযোগ হারলো ম্যানইউ

ড্র হলো ইংলিশ প্রিমিয়ার লিগে -ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যকার বিগ ম্যাচ। যদিও লিভারপুলের হোম ম্যাচ, তবুও সুযোগ হারলো ম্যানচেস্টার ইউনাইটেড। ইনজুরির কারণে কোনো স্বীকৃত সেন্টার ব্যাক খেলাতে পারেনি অল রেডরা।

প্রথমার্ধে এগিয়ে যেতে পারতো ম্যান ইউ। তবে ব্রুনো ফার্নান্দেজের ফ্রি কিক কয়েক ইঞ্চির জন্য পায়নি জালের ঠিকানা। আরো একবার সুযোগ পেয়েছিলেন রেড ডেভিল অধিনায়ক, তবে এবার বাধার দেয়াল অ্যালিসন।

লিভারপুলও খোলস ছেড়ে বের হবার চেষ্টা করে। থিয়াগোর দূরপাল্লার শট অসাধারণভাবে রুখে দেন ডেভিড ডি হেয়া। তবে ম্যাচের শেষ সুযোগটি পেয়েছিলেন পল পগবা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে নেয়া ফ্রেঞ্চ মিডফিল্ডারের শট জালে জড়াতে দেননি ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন।

সংশ্লিষ্ট খবর

Back to top button