Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়াযুক্তরাষ্ট্র

বিশ্বব্যাপী আক্রান্ত প্রায় সাড়ে ৯ কোটি, সুস্থ সাড়ে ৬ কোটির বেশি

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলছে। সর্বশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৯ কোটি। আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ ৩১ হাজার। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ কোটি ৭৭ লাখের বেশি।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা যায়। ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

দেশটিতে ৪ লাখ ৫ হাজার ২৬১ জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এই পর্যন্ত ২ কোটি ৪৩ লাখ ৬ হাজার ৪৩ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন। আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৫ লাখ ৫৮ হাজার ৭১০ জন এবং মারা গেছেন এক লাখ ৫২ হাজার ৩১১ জন

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৮৪ লাখ ৫৬ হাজার ৭০৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ৯ হাজার ৩৫০ জনের। আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ৪৪ হাজার ৬২৩ জন। ভাইরাসটিতে মারা গেছে ৬৫ হাজার ৮৫ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৩ লাখ ৫৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে মারা গেছে ৮৮ হাজার ৫৯০ জন। এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ২৭তম।

সংশ্লিষ্ট খবর

Back to top button