Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বিপিএল ফুটবল লিগের প্রথম ম্যাচ আজ

এবারো ১৩ দলের অংশগ্রহনে ডাবল লেগ পদ্ধতিতে হবে দেশের ফুটবলের সর্বোচ্চ পেশাদার লিগ ফুটবল। শিরোপার লড়াইয়ে অন্যদের চেয়ে এগিয়ে বসুন্ধরা কিংস আর ঢাকা আবাহনী। তবে আজ উদ্বোধনী ম্যাচে উত্তর বারিধারা মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কিংসের বিপক্ষে।

শিরোপা অক্ষুণ্ন রাখার চ্যালেঞ্জ বসুন্ধরা কিংসের সামনে। শুধু কাগজে-কলমেই নয়, মাঠের পারফমেন্সে সেরা দল গড়েছে তারা। যার একঝলক দৃশ্যায়িত হয়েছে ফেডারেশন কাপের।

টানা দ্বিতীয় ট্রফি জিতে, নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে কিংসরা। এবার লিগ জয়ের মিশন তাদের সামনে। প্রতিপক্ষ উত্তর বারিধারা, এনিয়ে দ্বিতীয়বার অংশ নিচ্ছে লিগে। তবে ফেডাকাপে তাদের পারফমেন্স ছিলো চোখে পড়ার মতো।

বিশেষ করে অধিনায়ক সুমন রেজাসহ চার বিদেশির অসাধারণ নৈপুণ্য, যদি লিগেও অব্যাহত থাকে, তাহলে বড় কোনো দলের বিপক্ষে জয় পাওয়াটা কোনো কঠিন কাজ হবে না তাদের জন্য।

সংশ্লিষ্ট খবর

Back to top button