Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

করোনা: একদিনে সর্বোচ্চ ১৫ হাজার ৭শ ৩২ জনের মৃত্যু

করোনা ভাইরাসে মৃত্যুর বিবেচনায় সাতদিনের ব্যবধানে বিশ্বে আরেকটি নতুন রেকর্ড আজ। একদিনে সর্বোচ্চ ১৫ হাজার ৭শ ৩২ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৬ লাখ ৬৪ হাজার ৮শ ৬০ জন। যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে মারা গেছেন সর্বোচ্চ ৪ হাজার ২শ ৮১ জন। সব মিলিয়ে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৯ কোটি ২০ লাখের বেশি মানুষ। সুস্থ হয়েছেন ৬ কোটি ৫৮ লাখের বেশি।

এদিকে, জাপানে করোনার আরো একটি নতুন ধরন শনাক্তের খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আর ৫০ বছরে এই প্রথম মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।

বিশ্বজুড়ে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ১৫ হাজারের বেশি মানুষ। যা আগের সব মৃত্যুর রেকর্ডকে ছাড়িয়ে গেছে। বিশেষ করে যুক্তরাস্ট্রে করোনায় একদিনে সর্বোচ্চ সাড়ে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত দুই লাখ ২৩ হাজার।

মার্কিন দেশটিতে গত সপ্তাহে প্রতিদিন ৩ হাজারের বেশি মৃত্যু এবং ২ লাখের বেশি শনাক্ত হচ্ছে। অ্যারিজোনা অঙ্গরাজ্যে রেকর্ড ৫ হাজারের বেশি করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

চীনে নতুন করে ৪০ জন শনাক্ত হওয়ার পর হেবেই প্রদেশের ল্যাংফ্যাং শহর লকডাউন করা হয়েছে। এছাড়া শিজিয়াঝুয়াং, জিংতাই এবং ল্যাংফ্যাং শহরে গণহারে করোনা পরীক্ষা করছে কর্তৃপক্ষ। দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, এক লাখ ৩১ হাজারের বেশি করোনা রোগী।

করোনাভাইরাসের বিস্তার রোধে জরুরি অবস্থা জারি করা হয়েছে মালয়েশিয়ায়। গত ৫০ বছরে মালয়েশিয়ায় এটাই দেশব্যাপী প্রথম কোনো জরুরি অবস্থা ঘোষণা। মঙ্গলবার দেশব্যাপী জরুরি অবস্থা জারি করেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ শনাক্ত হয়েছেন। প্রাণহানি হয়েছে ৫৫৫ জনের।

ইন্দোনেশিয়ায় সিনোভ্যাকের টিকা দেয়া শুরু হয়েছে। জাকার্তায় প্রথম ব্যক্তি হিসেবে টিকা নিয়েছেন, দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো।

এদিকে, বাংলাদেশ ভারতের সিরাম ইন্সটিটিউটের কাছ থেকে করোনাভাইরাসের যে টিকা কিনছে তাতে প্রতিটি ডোজের দাম পড়েছে চার ডলার। যা পরিবহনসহ সব মিলিয়ে খরচ পড়বে পাঁচ ডলার বা ৪০০ টাকার বেশি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ভারতকে যে দামে এই টিকা বিক্রি করা হয়েছে, তার থেকে বাংলাদেশকে ৪৭ শতাংশ বেশি অর্থ দিতে হয়েছে।

বেক্সিমোর বরাত দিয়ে আল জাজিরা জানায়, আগামী মাস থেকে বেসরকারীভাবে করোনার টিকা বিক্রি করবে তারা।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button