Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

আবাহনীর একাধিক খেলোয়াড়কে শাস্তি

ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালের অতিরিক্ত সময়ে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর মধ্যকার খেলায় অফসাইডের কারণে গোল বাতিলের জেরে রেফারিদের লাঞ্ছিত করায়, আবাহনীর একাধিক খেলোয়াড়কে শাস্তি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি।

সোমবার বাফুফে ভবনের বোর্ডরুমে ডিসিপ্লিনারী কমিটির সভায়, এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, এক ম্যাচ করে নিষিদ্ধ করা হয়েছে সোহেল রানা ও টুটুল হোসেন বাদশাকে, যথাক্রমে ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

এছাড়াও সাদ উদ্দিনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফিটনেস ট্রেইনার কাজী নজরুল ইসলামকে সম পরিমাণ অর্থ জরিমানা গুণতে হয়েছে।

এদিকে সেমিফাইনালের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত না হওয়ায় আবাহনীর কোচ মারিও লেমোসকেও ২৫ হাজার টাকার অর্থদন্ড করেছে ডিসিপ্লিনারী কমিটি। জরিমানাকৃত অর্থ আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে বাফুফে হিসাব শাখায় জমা দেয়ার জন্য বলা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button