Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ফের শিরোপা বসুন্ধরা কিংসের

ফের ফেডারেশন কাপের শিরোপা জিতলো বসুন্ধরা কিংস। ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হলো তারা।

বসুন্ধরা কিংসের হাত থেকে ফেডারেশন কাপের ট্রফিটা ছিনিয়ে নিতে পারলো না সাইফ স্পোর্টিং ক্লাব। ম্যাচের ৫২ মিনিটে সাইফ স্পোর্টিং সমর্থকদের হতাশ ক’রে টুর্নামেন্টের রাজার মুকুটটা আবারো নিজেদের করে নিলো বসুন্ধরা।

একটা দূর্দান্ত ফাইনালের শুরু থেকেই ইয়োলো আর্মিদের চাপে রাখে কিংস। গোল আদায়ে দু’দলের স্ট্রাইকার কিংবা মিডফিল্ডারদের একের পর এক অসাধারণ ফিনিশিং! ‍কিন্তু দু’দলেই জাতীয় দলের দুই গোলরক্ষকের দৃঢ় গ্লাভসের জোড়ায়, ম্যাচের প্রথমার্ধ কাটে গোলশূণ্য।

বিরতির পর মনযোগে ভাটা পরে সাইফের গোলরক্ষক পাপ্পু হোসেনের। তাতে রাউল বেসেরার বাড়ানো বল পায় জালের দেখা। অন্যপ্রান্তে গোলরক্ষক আনিসুর রহমান জিকো ছিলেন অপ্রতিরোধ্য।

সাইফের ম্যাচে ফেরার প্রচেষ্টা সফল হয়নি জিকোর অদম্য ইচ্ছাশক্তির কাছে। আর সে কারণেই কিংসের হাত থেকে টুর্নামেন্টের ট্রফিটা ছিনিয়ে নিতে পারলো না সাইফ স্পোর্টিং।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button