Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়ামধ্যপ্রাচ্য

একদিনে সারাবিশ্বে প্রায় ১৩ হাজার মানুষের মৃত্যু

করোনাভাইরাসে গত একদিনে সারাবিশ্বে আরো প্রায় ১৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা ১৯ লাখ ৩৫ হাজার। এছাড়া নতুন করে ৭ লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হওয়ায় মোট সংক্রমণের সংখ্যা বেড়ে ৯ কোটি সাড়ে ১ লাখ।

ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, সারা বিশ্বে সুস্থ হয়েছে ৬ কোটি ৪৪ লাখ ৯২ হাজার মানুষ। বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৬ লাখ ৯৯ হাজার।

মৃতের সংখ্যা ৩ লাখ ৮১ হাজার।  ভারতে আক্রান্তের ১ কোটি ৪ লাখ ৫১ হাজার । মৃতের সংখ্যা ১ লাখ ৫১ হাজার। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ৭৫ হাজার এবং মৃতের সংখ্যা ২ লাখ ২ হাজার।

সংশ্লিষ্ট খবর

Back to top button