Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

প্রত্যাশিত জয় পেল বসুন্ধরা কিংস

ফেডারেশন কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে প্রত্যাশিত জয় পেয়েছে বসুন্ধরা কিংস। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-০ গোল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে তারা।

রোববার বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগের ম্যাচের অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামে বসুন্ধরা কিংস। ম্যাচের ১০ মিনিটে গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল বেসেরা। গোল শোধে মরিয়া হয়ে উঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সুযোগ পায় বেশ কয়েকটি, কিন্ত কাজে লাগাতে পারে নি তারা।

ম্যাচের শেষ দিকে, রবসন ডি সিলভার শটে জোড়া গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কিংসরা। কাল চতুর্থ কোয়ার্টার ফাইনালে, ঢাকা আবাহনী-উত্তর বারিধারার মধ্যকার জয়ী দলের সাথে, শেষচারে লড়বে অস্কার ব্রুজনের শিষ্যরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button