Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিঅন্যান্যবাংলাদেশবিজ্ঞান ও প্রযুক্তি

সীমাবদ্ধতা সত্বেও চরাঞ্চলসহ দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে সোলার গ্রিড উদ্ধোক্তারা

সৌরবিদ্যুতের ক্ষুদ্র গ্রিড এলাকায় বিদ্যুৎ বিতরণ শুরু করেছে সরকারি বিভিন্ন বিদ্যুত বিতরণ কোম্পানি। ফলে গ্রাহক হারাচ্ছেন এই খাতের উদ্যোক্তারা। বিদ্যুৎ বিক্রি কমে যাওয়ায় ঋণের কিস্তি পরিশোধে হিমশিম খেতে হচ্ছে তাদের। তবে সংকট নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ।

নানা সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও দেশের চরাঞ্চলসহ দুর্গম এলাকার বাসিন্দাদের কাছে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে সোলার মিনি গ্রিড উদ্যোক্তারা।

সৌরবিদ্যুতের ক্ষুদ্র গ্রিড এলাকায় সরকারি বিতরণ কোম্পানি ঢুকে পড়ায় গ্রাহক হারাচ্ছেন দুর্গম এলাকায় বিদ্যুৎ সরবরাহকারীরা। বিদ্যুৎ বিক্রি কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হচ্ছেন কোনো কোনো উদ্যোক্তা। ঝুঁকির মধ্যে পড়েছে এ খাতের হাজার কোটি টাকা বিনিয়োগ।

সমস্যা সমাধানে উৎপাদিত বিদ্যুতের একটা ন্যায্যমূল্য নির্ধারণ করে তা বিতরণ কোম্পানিগুলোর মাধ্যমে কিনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মিনি গ্রিড অ্যাসোসিয়েশন।

মিনি গ্রিড উদ্যোক্তাদের সংকট নিরসনে একটি কমিটি কাজ করছে বলে জানান  টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ, সৌরবিদ্যুতের উদ্যোক্তারা যাতে লোকসানের মুখে না পড়েন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button