Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

লন্ডন ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

লন্ডন থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

এসময় মহাসড়কের স্থানে অবৈধ স্থাপনা নির্মাণ করলে দুই বছরের জেল ও সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে মহাসড়ক আইন-২০২০ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

এছাড়া অনিয়ম করলে হজ এজেন্সিকে ৫০ লাখ টাকা ও ওমরাহ এজেন্সিকে ১৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২০ এর খসড়ায়ও নীতিগত অনুমোদন দেয়া হয় বৈঠকে।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় যুক্ত হন। সভা শেষে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সংশ্লিষ্ট খবর

Back to top button