Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেটফুটবল

দশক সেরা সাকিব; বিশ্বসেরা রোনালদো

আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। একাদশে সাকিবই একমাত্র বাংলাদেশি। এছাড়া আছেন এশিয়ার আরো ৪ জন ক্রিকেটার। এদিকে, ২১ শতাব্দির সেরা খেলোয়াড় হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গ্লোব সকার অ্যাওয়ার্ডে এ পুরস্কার জিতলেন সিআর সেভেন।

১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। অলরাউন্ড পারফর্মেন্স, এক যুগেরও বেশি সময় ক্রিকেট দুনিয়া মাত করে রেখেছেন সাকিব আল হাসান। টাইগার ক্রিকেটের সব চেয়ে বড় আইকন, গ্লোবাল অ্যাম্বাসেডর। রেকর্ডের পাতায় নিজের নামটা এমন এক জায়গায় নিয়ে গেছেন, যেখানে কিংবদন্তিদের সাথে জমে সাকিবের টক্কর।

সাকিবের পাশাপাশি একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টি, তিন ফরম্যাটে  দশকসেরা দলে ঠাঁই হয়েছে বিরাট কোহলির। জায়গা হয়নি কোনো পাকিস্তানি ক্রিকেটারের। এছাড়াও দুই ফরম্যাটে জায়গা পেয়েছেন ডেভিড ওয়ার্নার, বেন স্টোকস, মহেন্দ্র সিং ধোনি, লাসিথ মালিঙ্গা, রোহিত শর্মা ও এবি ডি ভিলিয়ার্স।

এদিকে, ফুটবলের রাজ্যে শতাব্দির সেরা খেলোয়াড় হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গ্লোব সকার অ্যাওয়ার্ডে এ পুরস্কার জিতলেন সিআর সেভেন। ২০০১ থেকে ২০ সাল পর্যন্ত, ফুটবলারদের পারফর্মেন্স আর ২১ মিলিয়ন সমর্থকদের ভোটে প্লেয়ার অব দ্য সেঞ্চুরি নির্বাচিত হয়েছেন পর্তুগীজ যুবরাজ। পেছনে ফেলেছেন লিওনেল মেসি, রোনাল-দিনিয়োদের।

এছাড়া ফিফা দ্যা বেস্টের মতো বর্ষসেরা হয়েছেন রবার্ট লেভানডোস্কি। সেরা কোচ হ্যান্সি ফ্লিক আর বছরের সেরা ক্লাব বায়ার্ন মিউনিখ। তবে ক্লাব অব দ্য সেঞ্চুরি পুরস্কার পেয়েছে রিয়াল মাদ্রিদ।

সংশ্লিষ্ট খবর

Back to top button