
বড়দিনকে ঘিরে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। সন্ধ্যায় রাজধানীর কাকরাইল গির্জা পরিদর্শন শেষে, সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রাজধানী ঢাকার ৬৬টি স্থানে বড় দিনের উৎসব পালন করা হচ্ছে- জানিয়ে, এতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলেও উল্লেখ করেন কমিশনার। এ সময়, খৃষ্ট সম্প্রদায়কে বড় দিনের শুভেচ্ছা জানিয়ে, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে উৎসব পালনের পরামর্শও দেন তিনি।
বাংলাটিভি/শহীদ



