Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাজ্য

যুক্তরাজ্য ভ্রমণে ৪০ দেশের নিষেধাজ্ঞা আরোপ

ইতোমধ্যে ৪০টিরও বেশি দেশ যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বৈঠকে এর সদস্য দেশগুলো সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। করোনা ভাইরাসের নতুন ধরনের অতি সংক্রামক ‘রূপ’ ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিবিসি এ তথ্য জানায়।

এদিকে, ডেনমার্কেও করোনা ভাইরাসের অতি সংক্রামক ‘রূপ’ ছড়িয়ে পড়ায় দেশটি থেকে বিদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে সুইডেন।

যুক্তরাজ্যে ভ্রমণে বিধিনিষেধ আরোপ করা দেশের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইমার্জেন্সিস চিফ মাইক রায়ান বলেছেন, মহামারির মধ্যে ভাইরাসটির বিবর্তন সাধারণ ব্যাপার এবং এটি একেবারেই ‘নিয়ন্ত্রণের বাইরে নয়’। যদিও করোনা ভাইরাসের নতুন এ ‘স্ট্রেইন’ খুব দ্রুত মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ে। তবে, এটি আরও মারাত্মক কিনা তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকায়ও করোনা ভাইরাসের অতি সংক্রামক একটি রূপটি পাওয়া গেছে। তবে এটি যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন ধরনের ভাইরাসটির মতো নয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button