Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

রাজধানীতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  রোববার সকালে ২০ডিসেম্বর রাজধানীর ঢাকা সীমান্ত গ্রন্থাগার এ কর্মশালার আয়োজন করে, নারী মৈত্রী।

নারী মৈত্রীর ইয়ুথ গ্রুপের সদস্যদের নেতৃত্বে সূত্রাপুর ৪৫,৫১ এবং গাবতলীর ৯ নম্বর ওয়ার্ড থেকে এসডিজি এর ডাটা সংগ্রহ করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে যে প্রতিবেদন তৈরী করা হয়। বিশ্ব দরবারে এসডিজি নামে পরিচিত জাতিসংঘের দেশ সমূহ পৃথিবীর সকল মানুষের জন্য নিরাপত্তা,শান্তি ও উন্নয়নের লক্ষ্যমাত্রা হিসাবে ২০৩০ সালকে নির্ধারণ করে।

এ ব্যাপারে মোট ১৭ টি লক্ষ্যমাত্রা ঠিক করে যা সামাজিক,অর্থনৈতিক ও পরিবেশগত দিক থেকে ১৫ বছরের সময়ের মধ্যে অর্জন  করার সিদ্ধান্ত গ্রহণ করে। এ লক্ষ্যমাত্রার মূল লক্ষ্য হচ্ছে বিশ্ব থেকে দারিদ্র,ক্ষুধা,অসাম্য দূরীকরণ, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষা,স্বাস্থ্য, শিক্ষার উন্নয়ন ও জনগনের জন্য শক্তিশালী প্রতিষ্ঠান নির্মাণ এবং সকল ক্ষেত্রে মানুষের অংশীদারিত্ব নির্ধারণ করা। ১৭ টি লক্ষ্যমাত্রার প্রতিটিরই বিশেষ টার্গেট রয়েছে।

এই টার্গেট সকল দেশের সকল মানুষের জন্যই ঘোষিত হয়েছে। বাংলাদেশও এই ২০৩০ এর এজেন্ডার সরাসরি অংশগ্রহণকারী। এরই মধ্যে বাংলাদেশ সরকার এর সাথে বিভিন্ন এনজিও এই বেঁধে দেয়া সময়ের মধ্যে এসডিজি সমূহ বাস্তবায়নে কাজ শুরু করেছে।

নারী মৈত্রী দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও যুব সমাজকে তাদের অধিকার অর্জনে সহায়তা করে। নারী মৈত্রী ইয়ুথদের নেতৃত্বে কোভিড-১৯ এর ভয়াবহতা রোধে কাজ করছে। সম্প্রতি নারী মৈত্রীর ইয়ুথ লেড কোভিড-১৯ রেসপন্সিভ প্রজেক্ট এর মাধ্যমে ইয়ুথ গ্রুপ এসডিজি এর উপর স্থানীয়ভাবে প্রতিবেদন তৈরীতে ভূমিকা গ্রহণ করেছে।

যা ২০৩০ এর এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করেবে। কার্যক্রমে তরুণ নারী পুরুষের স্থানীয়  বিভিন্ন ইস্যু এবং তৃণমূল থেকে জাতীয় লেভেল পর্যন্ত তরুণদের সুযোগ সুবিধা,জবাবদিহিতার জায়গা তৈরীতে সহায়ক ভূমিকা পালন করবে।

এই প্রজেক্টের এর মাধ্যমে ইয়ুথ গ্রুপ এসডিজি এর ১৭ টা লক্ষ্যমাত্রার মধ্যে মূলত  ৫ টি  লক্ষ্যমাত্রা উপর বিশেষভাবে কাজ করেছে। আর এই ৫টি লক্ষ্যমাত্রা হলো- এসডিজি লক্ষ্যমাত্রা ৩, ৪, ৮, ১০ এবং ১৬।

মাসুদ রানা, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button