Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়াযুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে মৃত্যু প্রায় ১৭ লাখ, আক্রান্ত ৭ কোটির বেশি

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯১ হাজার। আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৬৬ লাখের বেশি। আর এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫ কোটি ৩৭ লাখ।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৩ লাখ ২৩ হাজার এখন পর্যন্ত মারা গেছেন।  বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এই পর্যন্ত ১ কোটি ৮০ লাখ আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭২ লাখ ১৩ হাজার ১৫৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৩৫৬ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩১ হাজার ৬৫৯ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫১৩ জনের।

সংশ্লিষ্ট খবর

Back to top button