Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বিগ ম্যাচে মুখোমুখি লিভারপুল ও টটেনহাম

ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে মুখোমুখি হবে লিভারপুল ও টটেনহাম। অ্যানফিল্ডে রাত দুইটায় শুরু হবে দুই টেবিল টপারের লড়াই। এর আগে রাত ১২টায় মুখোমুখি হবে লেস্টার সিটির প্রতিপক্ষ এভারটন। একই সময় ধুকতে থাকা আর্সেনাল আতিথ্য দেবে সাউদাম্পটনকে।

আসরের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি অ্যানফিল্ড বাঁধা কাটানোর মিশন টটেনহামের। শেষ ২৬ ম্যাচে মাত্র একবারই জয় নিয়ে ফিরতে পেরেছে স্পার্সরা। তাও নয় বছর আগে। পুরোপুরি সেরে না ওঠায় আরো এক ম্যাচ বেঞ্চেই কাটাতে হবে উইঙ্গার গ্যারেথ বেল ও এরিক লামেলাকে।

ইনজুরি কাটিয়ে লিভারপুল জার্সিতে ৫০তম প্রিমিয়ার লিগ খেলার সম্ভাবনা বাড়ছে নেবি কেইতার। তবে এখনও অনিশ্চিত ডিফেন্ডার জোয়েল মাতিপ। স্পেন ও ইতালিতে নিজ নিজ লিগে নামবেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। রাত সাড়ে এগারোটায় ইনফর্ম আটালান্টার বিপক্ষে নামবে সিরি আ চ্যাম্পিয়ন জুভেন্টাস।

আর রাত দুইটায় লা লিগায় বার্সার কঠিন চ্যালেঞ্জ হয়ে অপেক্ষায় টেবিল টপার রিয়াল সোসিয়াদ। রাতের আরেক বিগ ম্যাচে মুখোমুখি ইন্টার মিলান-নাপোলি।

সংশ্লিষ্ট খবর

Back to top button