Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ফিফার চোখে তিন বর্ষসেরা

২০২০ সালের ফিফা বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি, জুভেন্টাস উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো এবং বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি।

শুক্রবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের ওয়েবসাইটে এই তিনজনের নাম প্রকাশ করে। তবে গত মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও সেরা তিনে জায়গা পাননি নেইমার জুনিয়র। আগামী ১৭ ডিসেম্বর ঘোষণা হবে ফিফার এবারের বর্ষসেরা খেলোয়াড়ের নাম।

এর আগে, গত ২৫ নভেম্বর ১১ জনের তালিকা প্রকাশ করে ফিফা। সেখান থেকে মেসি, রোনালদো এবং লেভানডফস্কিকে নেয়া হলো সংক্ষিপ্ত তালিকায়।

২০১৭ সাল থেকে দ্য বেস্ট ফুটবল অ্যাওয়ার্ডসের মধ্য দিয়ে বছরের সেরা পারফর্মারদের স্বীকৃতি দিয়ে আসছে ফিফা। ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কারকে নতুন মোড়কে আবার চালু করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। প্রথম দুবার দ্য বেস্ট ফুটবল অ্যাওয়ার্ডস জিতে যেখানে আধিপত্য বিস্তার করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৯’এ পুরস্কারটি জেতেন লিওনেল মেসি।

সংশ্লিষ্ট খবর

Back to top button