Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ফিফা র‌্যাঙ্কিংয়ে আবারো পতন বাংলাদেশের

সবশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে আরো ২ ধাপ নেমে গেছে বাংলাদেশ ফুটবল দল। বর্তমান অবস্থান ১৮৬ নম্বরে। নেপালের বিপক্ষে মুজিববর্ষ সিরিজ জয়ের পর ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৮৭ থেকে ১৮৪ নম্বরে উঠেছিলো জামাল ভূঁইয়ারা।

তিন ধাপ এগিয়ে অবস্থানে বেশিদিন থাকা হলো না লাল-সবুজ জার্সিধারীদের। ১৪ দিন পরই দুই ধাপ নেমে গেলো জামাল ভূঁইয়ারা।

গত ৪ ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে ৫-০ গোলের হারেই র‌্যাঙ্কিংয়ে এই প্রভাব পড়েছে দলটির। তাতে অবস্থান ১৮৪ থেকে নেমে হয়েছে ১৮৬ নম্বরে। কাতার বড় জয় পেলেও তারা এগিয়েছে মাত্র এক ধাপ।

৫৯ থকে ৫৮তে এশিয়ান চ্যাম্পিয়নরা। তাও বুরকিনা ফাসোর সঙ্গে যৌথভাবে। এছাড়া সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে অবস্থান অপরিবর্তিত আছে বেশিরভাগ দেশের। শীর্ষে বেলজিয়াম, তারপর ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন ও আর্জেন্টিনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button