
দেশের অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে সরকারকে রাজস্ব আদায়ে জোর দেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ জন্য এনবিআরকে শক্তিশালী করার বিকল্প নেই বলেও মনে করেন তারা। এদিকে, ভ্যাটফাঁকি রোধে স্বয়ংক্রিয় মেশিন- ইএফডি ব্যবহারের কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
করদাতাদের সচেতনতা বৃদ্ধি, কর প্রদানে উদ্বুদ্ধকরণ ও কর্মকর্তাদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে প্রতি বছরের ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট বা মূসক দিবস হিসেবে পালন করা হয়। দেশে গেলো কয়েক বছরে ধরে আহরিত রাজস্ব আয়ের সিংহভাগই এসেছে ভ্যাট থেকে।
অথচ রাজস্ব আয়ের এত বড় খাতটি সম্পর্কে ধারণাই নেই বেশির ভাগ ভোক্তার।
তবে, ভ্যাট সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি, শিগগিরই এর ফাঁকি রোধে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস বা ইএফডি ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানালেন, এই কর্মকর্তা। ভ্যাট আদায়ে র্যাবকে দায়িত্ব না দেয়ার পক্ষেও মত দেন তিনি।
তবে, রাজস্ব সংগ্রহে সরকারের কঠোর হওয়ার বিকল্প নেই বলে মনে করেন, অর্থনীতিবিদ মুহাম্মদ মাহবুব আলী। একই সঙ্গে, রাজস্ব বাড়াতে গিয়ে ধনী-গরীবের বৈষম্য বাড়লে তা রাষ্ট্রের জন্য সুখকর হবে না বলেও, মত দেন তিনি।
এ সময়, ভ্যাট প্রদানে জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ দেন এই অর্থনীতিবিদ।
বাংলাটিভি/শহীদ



