Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলানির্বাচনবাংলাদেশরাজনীতি

দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ

জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের ৯২টি পদে সাধারণ ও বিভিন্ন পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে ।

পৌরসভাগুলোর ভোট শুরু হয়েছে সকাল ৮টায়, চলবে বিকাল ৪টা পর্যন্ত। জেলা পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৯টায়, চলবে দুপুর ২টা পর্যন্ত। আর সকাল ৯টা থেকে শুরু হওয়া উপজেলা ও ইউনিয়ন পরিষদগুলোর ভোট চলবে বিকাল ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশন জানায়,দেশের পাঁচ পৌরসভা, তিন ইউপিতে সাধারণ নির্বাচন এবং ৬৮ ইউপি, ৪ জেলা পরিষদ, ২ পৌরসভা ও ১০ উপজেলায় উপ-নির্বাচন হচ্ছে।

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, নির্বাচনী মালামাল, ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভোটকেন্দ্রে পাঠানো সম্ভব না হওয়ায় রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউপির সাধারণ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া আইনি জটিলতায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নবগঠিত দক্ষিণ উলানিয়া ও উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনও স্থগিত করা হয়েছে।

ফরিদপুরের ফরিদপুর পৌরসভা, মধুখালী পৌরসভা, মাদারীপুরের রাজৈর পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা এবং গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় সাধারণ নির্বাচন হচ্ছে।

এর মধ্যে বাঞ্ছারামপুরে মেয়র পদে একক প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া বাকি চার পৌরসভায় মেয়র প্রার্থী রয়েছেন ১৯ জন এবং কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ৩৭৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ১০৭ জন।

 

এছাড়া গোপালগঞ্জের মোকসুদপুর পৌরসভার ৬ নম্বর সাধারণ ওয়ার্ড এবং জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার ১ নম্বর সাধারণ ওয়ার্ডে উপ-নির্বাচন হচ্ছে ।

বগুড়ার শেরপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে, নওগাঁর রাণীনগরে চেয়ারম্যান, পাবনার বেড়া ও ঈশ্বরদীতে চেয়ারম্যান পদে, সাতক্ষীরার দেবহাটায় চেয়ারম্যান, যশোরের বাঘারপাড়ায় চেয়ারম্যান ও সদরে মহিলা ভাইস চেয়ারম্যান এবং রাজবাড়ীর গোয়ালন্দতে চেয়ারম্যান, নোয়াখালীর বেগমগঞ্জে চেয়ারম্যান এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন চলছে।

কুড়িগ্রামের রৌমারি উপজেলার দাঁতভাঙ্গা, বন্দবেড় ও চর শৌলমারীতে ভোট হচ্ছে।

এছাড়া ৬৮ ইউপির বিভিন্ন পদে উপ-নির্বাচন চলছে।

ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান পদে, চুয়াডাঙ্গায় ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদে, চাঁপাইনবাবগঞ্জে ২ নম্বর ওয়ার্ডে এবং টাঙ্গাইলে ১০ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন হচ্ছে

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button