Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

আ’লীগের কেন্দ্রীয় সদস্য হলেন শামীম ও ডন

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মনোনীত হয়েছেন ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ আব্দুল আউয়াল শামীম এবং আজিজুস সামাদ আজাদ ডন। আজিজুস সামাদ আজাদ ডন সাবেক আওয়ামী লীগ নেতা মরহুম আব্দুস সামাদ আজাদের সন্তান।

সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এতথ্য জানানো হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমপি গত ২০ ও ২১ ডিসেম্বর ২০১৯ অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২১ তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।

আমি বিশ্বাস করি আপনার শ্রম মেধা ও প্রজ্ঞা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ডে নতুন গতিবেগ সঞ্চারিত করতে সহায়ক হবে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মনোনীত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

সংশ্লিষ্ট খবর

Back to top button