Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

আবারও উত্তাল ফ্রান্সের রাজপথ

আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্সের রাজপথ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহতও হন। এ সময় যানবাহনসহ বিভিন্ন স্থাপনায় আগুন দেন বিক্ষোভকারীরা।

কর্মক্ষেত্রে পুলিশের ছবি প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে আইনের পরিকল্পনার প্রতিবাদে গত সপ্তাহের মতো এ শনিবারও (৫ ডিসেম্বর) বিক্ষোভ হয়। এতে অংশ নেন হাজার হাজার মানুষ। বিক্ষোভের একপর্যায়ে পুলিশ বাধা দেয়। এরপরই নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষুব্ধদের শুরু হয় তুমুল সংঘর্ষ।

লাঠিপেটার জবাবে যানবাহন, ব্যাংক, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনায় আগুন দেন আন্দোলনকারীরা। এ ছাড়া পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন তারা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

বিক্ষোভকারীরা বলেন, পুলিশ সদস্যদের চেহারা দেখা না গেলে বা শনাক্ত করা সম্ভব না হলে, পুলিশি নির্যাতনের ঘটনা আরো বেড়ে যাবে। একই সঙ্গে এই খসড়া আইনকে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলেও মনে করছেন অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button