Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বাংলাদেশ বনাম কাতারের খেলা সরাসরি দেখবেন যেভাবে

২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়া কাপ ফুটবল বাছাইয়ে, ফিরতে লেগের ম্যাচে আজ (শুক্রবার) বাংলাদেশ দলের প্রতিপক্ষ কাতার। সফরকারীদের জন্য পঞ্চম ম্যাচ হলেও স্বাগতিকদের এটা ষষ্ঠ ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হতে যাচ্ছে ‘ই’ গ্রুপের এ ম্যাচটি  আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

কাতার এশিয়ার সেরা দল। ২০২২ বিশ্বকাপের আয়োজকও তারা। বিশ্বকাপে ভালো করতে, কয়েক বছর ধরেই নিয়েছে বিশ্বমানের প্রস্তুতি। দলটির বেশ কিছু ফুটবলার বিদেশি লিগে খেলেন। তাদের সঙ্গে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামাটা বাড়াবাড়ি।

বরং ড্র করার মিশনে খেলতে হবে রক্ষণাত্মক ফুটবল। যার বাড়তি দায়িত্ব নিতে হবে ডিফেন্ডারদের। শক্তিশালী প্রতিপক্ষ কাতারকে রুখে দিতে সর্বোচ্চটাই মাঠে ঢেলে দিতে প্রস্তুত লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে বাংলা টিভিতে। এছাড়াও দেখতে পারবেন মাই স্পোর্টস, গেম ওন ও মাই জিপি অ্যাপে।

সংশ্লিষ্ট খবর

Back to top button